• জলপাইগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা, লরিকে পিছন থেকে ধাক্কা বাসের! মৃতের সংখ্যা বেড়ে চার, আহত বহু
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • জলপাইগুড়ির ময়নাগুড়ি উল্লাডাবড়ি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে টেলারের সংঘর্ষে বেশ কয়েক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর। আহত অবস্থায় আরও কয়েক জন যাত্রীকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত জলপাইগুড়ির এই বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার। জাতীয় সড়কের উল্লা ডাবরি ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোট ২৯ জন আহত হয়েছে বলে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১২ জন মহিলা। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

    জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের একটি সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর জখম হন, পিষে যান বহু যাক্রী। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বহু মহিলা যাত্রী। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ছুটে আসে পুলিশ ও প্রশাসনের দল। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নামে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)