• তামিলনাড়ুর সি-ফুড কারখানায় ঝাঁঝালো গন্ধ, লুটিয়ে পড়লেন একের পর এক শ্রমিক, মৃত কমপক্ষে ২
    এই সময় | ২১ জুন ২০২৬
  • তামিলনাড়ুর তিরুভাল্লুরে সামুদ্রিক খাদ্য প্রস্তুত কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস লিক কমপক্ষে দু’জনের মৃত্যুর আশঙ্কা। কারখানার বহু শ্রমিক ও স্থানীয় বাসিন্দা শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের।

    তিরুভাল্লু জেলার পেরিয়াপালায়ম এলাকার কাছে অবস্থিত ওই বেসরকারি সি-ফুড প্রসেসিং ইউনিট। সেই কারখানা থেকেই হঠাৎ অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে বলে দাবি। গ্যাস দ্রুত কারখানা চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাস লিক হতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।

    চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রশাসনের তরফে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    শিল্পাঞ্চল বা ফুড প্রসেসিং ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা নতুন নয়। অতীতেও তামিলনাড়ুর বিভিন্ন শিল্প ইউনিটে এমন দুর্ঘটনা ঘটেছে। যার জেরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফের একই ঘটনায় কারখানাগুলিতে নিরাপত্তা বিধি আরও কঠোর করার দাবি উঠতে শুরু করেছে।

    মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট এবং তিন দিনের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)