• গার্ডেনরিচে তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রী
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে জাহাজ নির্মাণ শিল্পের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। জাহাজ উৎপাদন আগামী দিনে আরো যাতে বৃদ্ধি পায় তার চেষ্টা চলছে। এর জন্য ৭০ হাজার কোটি টাকার ইনসেনটিভের ব্যবস্থা করা হয়েছে। রবিবার কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।  কলকাতায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) আইএনএস দুনাগিরি (ফ্রিগেট), আইএনএস সংশোধক (বড়ো সার্ভে জাহাজ) ও এবং আইএনএস অগ্রে (সাবমেরিন ধ্বংসকারী) নামের এই তিনটি জাহাজ নির্মাণ করেছে। এতে ব্যবহৃত ৭৫ শতাংশ উপকরণ ভারতে তৈরি বলে জানানো হয়েছে। ২০০টি ছোটো ও মাঝারি শিল্প সংস্থাও নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত ছিল। নৌবাহিনীর ডিজাইন বিভাগ যুদ্ধজাহাজগুলির নকশা তৈরি করেছে। মোদি তাঁর ভাষণে দেশের নৌশক্তির গুরুত্বের কথা বলেন।  এই অনুষ্ঠানে রাজ্যপাল পি এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। 
  • Link to this news (বর্তমান)