অর্থমন্ত্রী হিসেবে আজ অর্থাৎ সোমবার বাজেট পড়বেন স্বপন দাশগুপ্ত। সকাল ১০টার কিছু পরে বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা হলেন তিনি।
সোমবার ভোরেই কাঁথির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দুপুর ১২টায় বাজেট পাঠ শুরু করবেন অর্থমন্ত্রী। তার আগে বিধানসভায় বসবে বাজেট অধিবেশন। যোগ দেবেন সব দলের বিধায়করা।