• বিধানসভায় সোমবার পেশ রাজ্য বাজেট, নতুন প্রকল্পের দিশা মিলবে?
    এই সময় | ২২ জুন ২০২৬
  • এই সময়: বিধানসভায় আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দুপুর ১২টায় বাজেট পাঠ শুরু করবেন স্বপন।

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে। সীমান্তে বেড়া দিতে জমি বরাদ্দ শুরু হয়েছে। অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করাও শুরু হয়েছে। এই আবহে বিজেপি সরকার কী কী নতুন জনমুখী প্রকল্প গ্রহণ করতে চলেছে, তার দিশা থাকতে পারে এই বাজেটে।

    শিল্পায়ন, জমি অধিগ্রহণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে রোডম্যাপ বোঝা যাবে বাজেটে। এই বাজেট থেকে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে সরকারের ভাবনা পরিষ্কার হবে। তৃণমূল জমানায় তৈরি বিপুল ঋণের ভার লাঘব করার মেক্যানিজ়ম-ও স্পষ্ট হবে এই বাজেটে।

  • Link to this news (এই সময়)