রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা হলো সোমবার। সেই বাজেট প্রস্তাবে নতুন জেলা, মহকুমা, পুরসভার কথা ঘোষণা করা হলো। নতুন জেলা হচ্ছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে নতুন পুলিশ জেলা হবে। গোপীবল্লভপুরে হবে নতুন মহকুমা।
নতুন পুরসভা হবে শিবমন্দির, চাঁচল, গাজল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘিতে। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিতদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে। একই সঙ্গে দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নত করা হবে।
অন্যদিকে উপকূলবর্তী পর্যটনের বিস্তার ও এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাঁথি-১ ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্তিয়ার বাড়ানোর কথাও ঘোষণা করা হলো এ বারের বাজেটে।