Big Breaking: রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। রাজ্য সরকারে ১ লক্ষ শূন্যপদ পূরণ করার ঘোষণা। সেই শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এদের মধ্যে ২০ হাজার পদে পুলিশ কর্মী এবং ৫০ হাজার পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।
রাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্সটিটিউশন তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নিউটাউনে তৈরি হবে এই প্রশিক্ষণ শিবির। কলকাতায় নতুন একটি সংস্কৃতি স্কুল তৈরি হবে।
রাজ্য বাজেট ঘোষণার সময়ে অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে যেখানে প্রযোজ্য সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।
রাজ্য সরকারে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়ার ঘোষণা আগেই হয়েছিল। এ বার রাজ্য বাজেটেও তা ঘোষণা করা হলো। বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ৫ বছরের জন্য ছাড় দেওয়া হবে।
সিভিল ডিফেন্স কর্মীদের মাসে অন্তত ২০ দিনের কাজের প্রস্তাব রাখা হয়েছে। রাজ্য রিজ়ার্ভ ফোর্সে ২টি মহিলা ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়াও, রাজ্যে KYC নির্ভর জব কার্ড হোল্ডার যাঁরা রয়েছেন, তাঁদের জন্য ১২৫ দিনের কাজের কথা বলা হয়েছে।