রাজ্য বাজেট অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে। গ্র্যাজুয়েশন বা স্নাতক উত্তীর্ণদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। বাকি শিক্ষাগত যোগ্যতার কর্মহীন যুবক-যুবতীদের জন্য মাসিক ২০০০ টাকা ভাতা দেওয়া হবে।
যে সকলের পরিবারের আয় এক লক্ষ টাকার কম, সেই পরিবারের যুবক-যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এর পাশাপাশি অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।
উচ্চশিক্ষা ছাত্রীদের ড্রপ আউট কমানোর লক্ষ্যে নতুন এই স্কিম চালু করছে রাজ্য সরকার। সরকার বা সরকারি পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময়ে ছাত্রীদের জন্য এই প্রকল্পের সুবিধা মিলবে। এই স্কিমে অবিবাহিত ছাত্রীরা এককালীন ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এই বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।