• ভিডিও, রিলে জনপ্রিয় মুকুটমণিপুরের সেই চেনা রাস্তায় এবার যোগাভ্যাস! ভাইরাল মন্ত্রী ক্ষুদিরাম টুডুর
    News18 বাংলা | ২২ জুন ২০২৬
  • : মুকুটমনিপুরের বিস্তীর্ণ জলাধার! অসম্ভব সুন্দর একটা ছবি। যে ছবি দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ আসেন। সেই জলাধারের পাশে রয়েছে মায়াবী রোমান্টিক এক রাস্তা। পাকা বাঁধান রাস্তা হামেশাই দেখা যায় সমাজ মাধ্যমের বিভিন্ন জনপ্রিয় রিলে। সেই রাস্তায় গালিচা পেতে যোগ দিবস পালন করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম টুডু করলেন যোগ ব্যায়াম, আর সেটাই এখন ভাইরাল ছবি। প্রকৃতির মাঝে যোগব্যায়াম এবং যোগা দিবস পালন যেন পৌঁছে দিল মুকুটমনিপুর সংলগ্ন মানুষদের প্রাচীন ভারতে।

    আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী খুদিরাম টুডু জানান, “এটাই যোগ দিবসের সার্থকতা। গোটা পৃথিবী এই যোগ দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করছেন রেড রোডে, মুখ্যমন্ত্রী ও করছেন। তবে এই মনোরম দৃশ্য এবং মুকুটমণিপুরকে পাশে রেখে মুক্ত বাতাসে যোগ ব্যায়াম করার আনন্দটা অপরিসীম। মানুষ যাতে অনুপ্রাণিত হয় সেই কারণেই আমরা এই ব্যবস্থা করেছি।”

    এই বিশেষ যোগ দিবস উদযাপনে উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও। প্রকৃতির কোলে, মুকুটমণিপুরের মনোরম পরিবেশে সকলে একসঙ্গে যোগব্যায়ামে অংশ নেন। পাহাড়, জলাধার আর নির্মল বাতাসের মাঝে এমন আয়োজন ঘিরে তৈরি হয় এক অন্যরকম আবহ, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।

    আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তার পাশাপাশি জেলার অন্যতম পর্যটন কেন্দ্রকে আরও একবার আলাদাভাবে তুলে ধরা হল বলে মনে করছেন অনেকে। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর এই ব্যতিক্রমী যোগাভ্যাসের ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ গোটা দেশের যোগ দিবস উদযাপনের আবহের সঙ্গে সুর মিলিয়ে বাঁকুড়ার এই ছবিও এখন বেশ।
  • Link to this news (News18 বাংলা)