উত্তরবঙ্গের জন্য বড় উপহার! ৩ মেডিক্যাল কলেজ, নতুন বিমানবন্দর-সহ একাধিক ঘোষণা বাজেটে
News18 বাংলা | ২২ জুন ২০২৬
আজ, সোমবার রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও কৌতূহল। শিক্ষা, স্বাস্থ্য, জনমুখী প্রকল্প থেকে শিল্পোন্নয়ন— ডবল ইঞ্জিন সরকারের বাজেটের দিকে ছিল সকলের নজর। বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী সরকারের জন্য এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের বাজেটে উত্তরবঙ্গের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে।
বাজেটে উত্তরবঙ্গে একটি আইআইটি ও একটি আইআইএম স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, হাসিমারা এয়ার বেসের জন্য ২৫ একর জমি বরাদ্দ করা হবে। কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণের ঘোষণাও করা হয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গে এমএমএস ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের কথাও জানানো হয়েছে।
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টে়ডিয়াম এবং একটি ইনডোর স্টে়ডিয়াম তৈরি হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে।