• বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, কত টাকা পাবেন?
    এই সময় | ২২ জুন ২০২৬
  • রাজ্যের কৃষক, শ্রমিক শ্রেণি, মহিলাদের জন্য, বেকার যুবক-যুবতীদের জন্য এবং সরকারি কর্মচারীদের জন্য বাজেটে কী ঘোষণা থাকছে, তার দিকে নজর ছিল। এর পাশাপাশি বিধবা এবং বয়স্কদের জন্য কী ঘোষণা হয়, সেই অপেক্ষায় ছিল রাজ্যবাসী। ২০২৬ সালের পূর্ণাঙ্গ বাজেটে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বৃদ্ধির ঘোষণা করল বিজেপি সরকার।

    এ দিন বাজেটে বলা হয়েছে, বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকরা সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণির মানুষের পেনশন মাসিক ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে।

    রাজ্যে গত সরকারের আমলে বিধবা বা বার্ধক্য ভাতা ছিল ১০০০ টাকা। এ বার তাঁরা ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্য দিকে, বিগত সরকারের আমাকে বিশেষ ভাবে সক্ষমরা মাসিক ১০০০ টাকা করে ‘মানবিক ভাতা’ পেতেন। এ বার তাঁরাও ১৫০০ টাকা করে ‘মানবিক ভাতা’ পাবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ৬০ লক্ষ বিশেষ ভাবে সক্ষম মানুষ রয়েছেন। তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

    অন্য দিকে, রাজ্যের বিধবা মহিলা এবং বয়স্ক ব্যক্তিরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেতেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৫০০ টাকা ঢুকবে। নতুন আবেদন আগামী ‘জনকল্যাণ শিবির’ থেকে করা হবে বলে জানা যাচ্ছে।

  • Link to this news (এই সময়)