• উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা
    আজকাল | ২২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার নির্ধারিত সময়ে পেশ করা হল বিজেপির সরকার প্রথম বাজেট। দুপুর ১২টায় বাজেট পেশ করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য পেশ করা হল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বিকশিত বাংলাই হবে এই বাজেটের লক্ষ্য বলে ঘোষণা করা হয়েছে।

    এ দিন অর্থমন্ত্রী জানান, রাজ্যে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে এ দিন ঘোষণা করা হবে। সরকারি চাকরির ক্ষেত্রে থাকবে থাকবে বয়সের ছাড়। আগামী দু'বছর এই ছাড় বলবৎ থাকবে। রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলা হবে। এ ছাড়া, রাজ্যে এআই মিশনের সূচনা করা হবে।

    তিনি বলেন, "ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার জন্য আর্থিক বছরে ১০ কোটি বরাদ্দ করা হবে। উচ্চশিক্ষাতে অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি এবং সরকার পোষিত কলেজে স্নাতকে ভর্তির সময়ে একটি নতুন প্রক্লপ চালু করা হবে। এই প্রকল্পের অধীনে ওই কলেজগুলিতে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। এ জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজ করা হবে।" 
  • Link to this news (আজকাল)