আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যে একাধিক নতুন জেলা তৈরির প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মোট পাঁচটি নয়া জেলা হবে রাজ্য। এছাড়াও বেশ কয়েকটি মহকুমা ও পুরসভা তৈরিও প্রস্তাব এদিন রাজ্য বাজেটে পেশ করেছেন অর্থমন্ত্রী।
নতুন জেলা কী কী?
বাজেট বক্তৃতায় স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী পাঁচটি নয়া জেলা হবে।
১. কলকাতা ২. বসিরহাট৩. সুন্দরবন৪. জঙ্গিপুর৫. আরামবাগ
নয়া মহকুমা:
গোপীবল্লভপুর
নতুন পুরসভা:
সাতটি নতুন পুরসভা হবে। সেগুলো হল...
শিবমন্দিরগাজলচাঁচলবেলদাবাদনানাকামারপুকুর কোলাঘাট
টুঙ্গিদিঘিতে
প্রশাসনিক ও নিরাপত্তা জনিত সুবিধার জন্যই জেলা ভাগ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া মানুষের পরিষেবাজনিত সুবিধার্থে নয়া মহকুমা ও পুরসভা হবে বলেও জানানো হয়েছে।