• ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরাট ঘোষণা বাজেটে
    আজকাল | ২২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিকবার প্রতিশ্রুতি এলেও, সেই কাজ শুরু হয়নি এতদিনে। তৃণমূল সরকার, ২৬-এর ভোটের আগে, শেষ পূর্ণাঙ্গ বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। তবে বিজেপি শুরু থেকেই বলে এসেছে, ঘাটাল মাস্টার প্ল্যান মূলত ভোট এলেই, কাজ দেখানোর টপিক। ২৬-এর ভোটে তৃণমূলের হারের পর, ঘাটালের সাংসদ দেবকে, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বর্তমান মুখ্যমন্ত্রীর উপরেই ভরসা রাখতে দেখা গিয়েছিল। 

    এবার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই বিরাট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন বাজেট পেশের সময় তিনি বলেন, ঘাটালে ১২০০ কোটি ব্যয়ে মাস্টার প্ল্যান তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। বললেন, বন্যাপ্রবণ এলাকার চিরস্থায়ী উন্নয়ন হবে।

    সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের অংশ হিসেবে ১২০০ কোটি টাকা ব্যায়ে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যার লক্ষ্য দুই মেদিনীপুর জেলার দীর্ঘকাল ধরে বন্যাপ্রবণ এলাকাগুলিকে চিরস্থায়ীভাবে রক্ষা করা। 

    এর আগে, ২০২৫ সালের বাজেটে, ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, 'আগামী দু'বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করা হবে।' তার আগেই মেদিনীপুর ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানিয়েছিলেন, ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। মোট ১২৩৮ কোটি টাকার প্রকল্পের কথা জানিয়েছিলেন। সেই প্রকল্পেই ৫০০ কোটি বরাদ্দ করেছিল রাজ্য। 

     
  • Link to this news (আজকাল)