• রাজ্যে এই প্রথম, জেলা পরিষদ দখল করল বিজেপি
    আজকাল | ২২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী থাকল সোমবারের সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন। তৃণমূল কংগ্রেসের সভাধিপতি উত্তম বারিক-সহ একাধিক জেলা পরিষদ সদস্যের পদত্যাগের পর শূন্য হওয়া পদে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির বামদেব গুচ্ছাই সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিত সহ-সভাধিপতি হিসেবে নির্বাচিত হন।

    এদিন জেলা পরিষদের বৈঠকে তৃণমূল কংগ্রেসের সদস্যরা উপস্থিত থাকলেও তাঁদের পক্ষ থেকে কোনও প্রার্থীর নাম প্রস্তাব করা হয়নি। ফলে বিজেপির প্রস্তাবিত দুই প্রার্থীই সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নির্বাচনের পর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ জানা জানান, তৃণমূলের প্রতীকে নির্বাচিত সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনে জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি যাঁরা হবেন, তাঁদের সমর্থন করবেন। 

    সেই সিদ্ধান্ত অনুযায়ী এদিন বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি এবং তাঁদের সমর্থন জানানো হয়েছে। তরুণ জানা দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থের কথা ভেবেই নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে এই নতুন রাজনৈতিক সমীকরণ ঘিরে জেলাজুড়ে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অপরদিকে নবনির্বাচিত সভাধিপতি বামদেব গুচ্ছাইত জানান মানুষের কল্যাণ এলাকার উন্নয়ন সবদিকে নজর রাখা হবে। বকেয়া কাজে জোর দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)