• স্বপ্ন পূরণের ফাইল নিয়ে বিদেশ ফেরত স্বপন বিধানসভায়
    আজকাল | ২২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কথা কম বলেন, বিশ্বাস করেন, প্ল্যানিং করে, বাস্তবে রূপায়নের উপরেই। শিক্ষামন্ত্রীর জল্পনা কাটিয়ে শুভেন্দু ক্যাবিনেটে তিনি রাজ্যের অর্থমন্ত্রী। এমন এক সময়ে বঙ্গে বিজেপি সরকার, যখন রাজ্য সরকারের উপর  বিপুল অঙ্কের দেনা। ঋণ প্রায় ৮লক্ষ ৫৫হাজার কোটি টাকা। প্রতিমাসে ঋণের সুদ দিতে যায় বিপুল অর্থ। এই পরিস্থিতিতে কীভাবে সাধারণের স্বপ্ন পূরণের কাণ্ডারী হবেন স্বপন? স্বাস্থ্য-শিক্ষা-শিল্প-সামাজিক সুরক্ষা, কোন খাতে কতটা বরাদ্দ করবে সরকার? কোন ব্লু প্রিন্ট করেছেন অর্থমন্ত্রী? বাজেট পেশের আগের মুহূর্তেও চিরাচরিত মুচকি হেসে জানালেন, এবারের বাজেটে যেমন ধারাবাহিকতা রয়েছে, রয়েছে নতুনত্বও। অর্থাৎ, নতুন-পুরনোর মিশেলে হচ্ছে এবারের বাজেট।

    একইসঙ্গে নজর ছিল, এদিন কেমনভাবে তৈরি হয়ে তিনি পৌঁছচ্ছেন বিধানসভায়। একাধিকবার তাঁকে ধুতি-কুর্তায় দেখা গিয়েছে, একেবারে বাঙালি বাবু সাজে। তবে বাজেট পেশের দিন তাঁকে দেখা গেল সাদা শার্ট, ব্ল্যাক জ্যাকেটে। হাতে ছিল পাট মাদুরের ফাইল। তা নিয়েও বেশ চর্চা। 

    বাজেট পেশের আগে, বাড়ি থেকে বেরনোর সময়, অর্থমন্ত্রী বাজেট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আজ বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাড়ি থেকে বিধানসভায় রওনা দেওয়ার আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন,  'চমক হয়তো কিছু থাকবে না। রাজ্যের আর্থিক ব্যবস্থার হাল ফেরানোর চেষ্টা করব।' সঙ্গেই জানিয়েছেন, এই বাজেট হবে নতুন-পুরনোর মিশেল। 

    গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল তৃণমূল সরকার। তারপরেই, এবার, প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে বিজেপি সরকার।  
  • Link to this news (আজকাল)