• ডিম হামলার প্রতিবাদে হাইকোর্টের দায়ের জনস্বার্থ মামলা, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা
    দৈনিক স্টেটসম্যান | ২২ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে বিধায়ক কাউন্সিলর থেকে এলাকার নেতা-নেতৃত্বের উপর লাগাতার ডিম হামলা এবং বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুরের একাধিক অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী দানিস ফারুক।

    সোমবার মামলায় অভিযোগ করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতা ও কর্মীদের উপর ধারাবাহিকভাবে আক্রমণের ঘটনা ঘটছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক।

    মামলায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং দমদম লোকসভার সাংসদ সৌগত রায়-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ওঠা হামলা ও রাজনৈতিক অসহিষ্ণুতার কথা উল্লেখ করা হয়েছে।

    পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাগুলিও আদালতের নজরে আনতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপব্যৃত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরে দ্রুত শুনানির আর্জি জানান। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

    রাজনৈতিক সহিংসতা, বিরোধীদলের কর্মী-সমর্থকদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে মামলাটি গুরুত্বপূর্ণ বলে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এখন আদালত এই অভিযোগগুলির প্রেক্ষিতে কী নির্দেশ দেয় সেটাই দেখার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)