বিদ্যুৎ বিলে বড় ছাড় রাজ্য বাজেটে, উপকৃত হবেন রাজ্যবাসী ঘোষণা অর্থমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ২২ জুন ২০২৬
বিদ্যুতের বিল নিয়ে বরাবরই মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এত বিদ্যুৎ বিল দিতে হলে সংসার চালানো কঠিন। তার উপর এই বিদ্যুতের বিলে ভর্তুকি দেওয়া হলে তা জনজীবনে বড় প্রভাব ফেলবে। এমনই দাবি ছিল পশ্চিমবঙ্গের মানুষের। এবার মানুষের সেই দাবিতে সিলমোহর দিল শুভেন্দু অধিকারীর সরকার। মাসের শেষে বিলের অঙ্ক কমাতে অনেকদিন ধরেই সরকারি সহায়তার দাবি উঠছিল। তারই প্রেক্ষাপটে এবারের রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য একটি উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
এদিকে এবার বিদ্যুতের প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির কথা ঘোষণা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন। বিদ্যুতের বিল অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বাজেট বক্তৃতায় প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই সুবিধা চালু হলে বিদ্যুৎ ব্যবহারকারীরা সরাসরি আর্থিক স্বস্তি পাবেন বলে দাবি রাজ্যের অর্থমন্ত্রীর। ইউনিটভিত্তিক এই ছাড়ের জেরে মাসিক বিলের বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ ছিল আমজনতার। এই পরিস্থিতিতে গ্রাহকদের পাশে দাঁড়াতেই এমন ভর্তুকি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে কদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় নির্দেশ দিয়েছিলেন স্মার্ট মিটার নিয়ে। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকেই সরকারি দপ্তরগুলিতে স্মার্ট মিটার লাগানো হবে। দুই কোটিরও বেশি স্মার্ট মিটার লাগানো হবে। এবার সরাসরি বিদ্যুতে ভর্তুকির কথা ঘোষণা করার জেরে খুশি রাজ্যবাসী। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিদ্যুৎ দপ্তরের জন্য ৫,৩৪৫.১৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে ঘোষণা করেন।
তাছাড়া বাজেট ঘোষণার পরে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে নির্দিষ্ট হারে আর্থিক ছাড় মিলবে। বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণে স্মার্ট মিটার প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, আগামী জুলাই মাস থেকেই সরকারি অফিস ও সংশ্লিষ্ট পরিকাঠামোয় এই কাজ শুরু হবে। বড় পরিকল্পনার অংশ হিসেবে রাজ্যজুড়ে দুই কোটিরও বেশি স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ দপ্তরের জন্য ৫,৩৪৫.১৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আর পরিকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিষেবার মানোন্নয়নের কাজে এই অর্থ ব্যয় করা হবে।’