১২৫ ফুট মূর্তি থেকে পৈতৃক বাড়ির সংস্কার, শ্যামাপ্রসাদের ভিটেতে ২০০ কোটি বরাদ্দে উচ্ছ্বসিত বলাগড়
News18 বাংলা | ২২ জুন ২০২৬
নতুন সরকারের প্রথম বাজেটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভিটেতে ২০০ কোটি টাকা বরাদ্দ হল এতে খুশি বলাবাড়বাসীরা। বলাগড়ের মাটিতে শ্যামাপ্রসাদের বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান অনেক। তাঁর নামাঙ্কিত স্কুল, লাইব্রেরি, দাতব্য চিকিৎসালয় রয়েছে।
বলাগড়ের জিরাটেই আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় এর পাশেই রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫ তম জন্ম শতবর্ষ স্মরণীয় করে রাখতে ৬ই জুলাই রাজ্য সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে।
জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে। এবং তাঁর পৈত্রিক বাড়ি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও উনার স্মৃতির উদ্দেশ্যে একটি পার্ক গ্রন্থাগার স্মারক তৈরি করা হবে। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। এতে খুশি ওই বলাগরের বিজেপি কর্মীরা।
প্রথম বাজেট পেশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর নানা কর্মসূচির আয়োজন করা হবে। জিরাটে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ির সংস্কার, একটি পার্ক, গ্রন্থাগার এবং স্মারক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও, রাজবংশী ভাষা, রাজবংশী অ্যাকাডেমি এবং লোকশিল্পীদের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একইভাবে, কুর্মালি ভাষা, কুর্মি অ্যাকাডেমি এবং কুর্মি লোকশিল্পীদের বিকাশের জন্যও ৫০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।
বাজেটে বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ পেনশন প্রাপকরাও পাবেন ২০ শতাংশ DA৷ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে DA। এর আগে ‘জনকল্যাণ শিবির’ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘২২ জুন রাজ্য বাজেট। এদিন যুবকদের জন্য, নিয়োগ নিয়ে, সরকারি কর্মীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচির ঘোষণা করতে চলেছি।’ নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত এই বাজেট থেকেই মিলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।