• কেঁচো খুঁড়তে কেউটে! কুলতলিতে পারিবারিক বিবাদের তদন্তে নেমে উদ্ধার তাজা বোমা
    News18 বাংলা | ২২ জুন ২০২৬
  • : এ যেন কেঁচো খুঁড়তেই মিলল কেউটে। কুলতলিতে দুই পরিবারের মধ্যে চলছিল বিবাদ। যথারীতি সেই বিবাদ গিয়ে পৌঁছয় থানায়। বিবাদ মেটাতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পরে উদ্ধার হয় বিস্ফোরক পদার্থ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে বিস্ফোরক পদার্থগুলি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। ডাকা হয়েছিল বম্ব স্কোয়াডকেও, ছিল দমকল। এই ঘটনায় হতবাক সকলেই। পুলিশের জেরার সামনে সব সত্যি বলে ফেলে বিবাদমান দুই পক্ষ।

    সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর মেরিগঞ্জ পাঁচ নম্বর এলাকায় পারিবারিক বিবাদের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পায় পুলিশ। দুই পরিবারের দীর্ঘদিনের পারিবারিক বিবাদ গড়ায় কুলতলী থানায়। অভিযোগের ভিত্তিতে মেরিগঞ্জ এলাকার এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর গিয়েছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে বিস্ফোরক মজুতের তথ্য বিবাদী অপর যুবকের বাড়িতে। সেই সূত্র ধরেই তার এক প্রতিবেশীর বাড়িতে তল্লাশি চালায় কুলতলী থানার পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় একাধিক বোমা।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোম্ব স্কোয়াডের কর্মীরা। উদ্ধার হওয়া বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করেছে। ধৃত ব্যক্তিকে বারুইপুর আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু  করেছে কুলতলী থানার পুলিশ। এই ঘটনা প্রত্যক্ষ করতে গ্রামের অনেকেই জড়ো হয়েছিলেন। পুলিশ ও বম্ব স্কোয়াড উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেছে। ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)