• বিশ্বভারতীতে গড়ে উঠছে 'গোট ইউনিট', বাড়বে আয়, স্বনির্ভর হবেন কৃষকেরা
    News18 বাংলা | ২২ জুন ২০২৬
  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রানের শহর বোলপুর শান্তিনিকেতন। কবিগুরু সর্বদা চাইতেন এক শান্ত নিরিবিলি পরিবেশে সকল শ্রেণীর মানুষকে নিয়ে বসবাস করতে। সেই ধারা বজায় রেখেছে বোলপুর শান্তিনিকেতনের কর্তৃপক্ষ থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দারাও। একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ১৯২২ সালে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। যার আসল উদ্দেশ্য ছিল গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের।

    এর পাশাপাশি কৃষি, পশুপালন, দুগ্ধ উৎপাদন, স্বাস্থ্য ও কারিগরি শিক্ষাকে একত্রিত করে কৃষিকাজকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা। এই চিন্তাধারা থেকেই বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনে এবার শুরু হচ্ছে ছাগল প্রতিপালন ও গবেষণা ৷ শুধু বাংলার কালো ছাগল নয়, নানা দুগ্ধজাত ও উৎকৃষ্ট মাংসল প্রজাতির ছাগল প্রতিপালন করা হবে। সদূর মথুরা থেকে নিয়ে আসা হচ্ছে যমুনাপুরী, বারবারী এমন নানা প্রজাতির ছাগল। এর ফলে একদিকে যেমন গবেষণার কাজ সমৃদ্ধ হবে, অন্যদিকে স্থানীয় কৃষকেরাও ছাগল পালন করে আর্থিকভাবে উপকৃত হবেন৷

    West Bengal Budget 2026: রাজ্য বাজেটে কর নিয়ে বড় প্রস্তাব !

    বিশ্বভারতী সূত্রে জানা গেছে স্থানীয় কৃষকদের ছাগল পালনের সঙ্গে যুক্ত করা হবে৷ এতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে৷ পরবর্তী সময়ে ছাগলের বাচ্চার সংখ্যা বাড়লে, সেটা বিশ্বভারতীর অন্তর্গত যে ১০০ টি গ্রাম রয়েছে, সেই গ্রামের কৃষকদের মধ্যে বিতরণ করা হবে৷ শুধু তাই না গোট ইউনিট ছাড়াও বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে গড়ে তোলা হচ্ছে গো-খাদ্যের একটা ইউনিট৷ সেখানে কী ধরনের খাদ্য দিলে ছাগল বা গরুর দুধের গুণগত মান বৃদ্ধি পাবে, ছাগলের সুস্বাদু মাংস হবে প্রভৃতি বিষয়েও গবেষণা করা হবে।

    বেকারদের মাসে মাসে ৩০০০ টাকা…! যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু বাংলায়? কারা পাবেন না? কী কী নথি জরুরি! রাজ্য বাজেটে বড় ঘোষণা

    এই গবেষণার ফলাফল ছড়িয়ে দেওয়া হবে কৃষকদের মধ্যে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানান, ” এই প্রথম বিশ্বভারতীতে ‘গোট ইউনিট’ করা হয়েছে। পরিবেশের সঙ্গে খাপ খাবে এমন প্রজাতির ছাগল প্রতিপালন করা হবে৷ একদিকে যেমন গবেষণার কাজ হবে। অন্যদিকে, স্থানীয় কৃষকেরা স্বনির্ভর হতে পারবেন৷ তাদের আমরা ছাগল পালন করতে দিতে পারব। এর ফলে আয় বাড়বে৷”
  • Link to this news (News18 বাংলা)