হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে নয় মদের দোকান, দূরত্ব বেঁধে দিলেন অর্থমন্ত্রী
News18 বাংলা | ২২ জুন ২০২৬
রাজ্যে পালাবদলের পর প্রথমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত৷ সোমবার দুপুর ১২টায় বাজেট পেশ শুরু হয়৷ প্রথমবারের বাজেটেই একাধিক বড় ঘোষণা৷ মদের দোকান নিয়েও বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স না৷ জানিয়ে দিলেন অর্থমন্ত্রীর৷ কলকাতার ক্ষেত্রে দূরত্বের সীমা ৫০০ মিটার৷ এর মধ্যে কোনও মদের দোকান করা যাবে না৷ এছাড়াও একাধিক বড় ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে৷
রাজ্যে মোট পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এই পাঁচটি প্রস্তাবিত জেলা হল— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা। পাশাপাশি শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। পাশাপাশি শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।
২০% বাড়ল DA! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, মোট DA-র হার বেড়ে কত হল জানেন? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
বাজেটে পরিবহণ ও নদীকেন্দ্রিক পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা ৷ দুর্গাপুর–আসানসোল ও শিলিগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক স্টাডি করার ঘোষণা। নদীকেন্দ্রিক অর্থনীতি ও জলপথ উন্নয়নে জোর ৷ ভাগীরথী এবং হুগলি নদীকে কেন্দ্র করে মধ্য ও দক্ষিণবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব। এই টাকায় নদীর উপর জেটি উন্নয়ন, নতুন জেটি নির্মাণ, গ্রামীণ বাজারের সঙ্গে সংযোগকারী রাস্তা তৈরি এবং বাজার অবকাঠামোর উন্নয়ন করা হবে।