• ১৬০ একর এলাকা জুড়ে টাইগার সাফারি, ২৫ কোটি বরাদ্দ অর্থমন্ত্রীর! বাজেটে শিকে ছিঁড়ল কোন জেলার?
    News18 বাংলা | ২২ জুন ২০২৬
  • এবার কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্বেই মিলতে পারে টাইগার সাফারির অভিজ্ঞতা৷ সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যে ঘোষণা করেছেন, তাতে সেই সম্ভাবনাই উজ্জ্বল৷

    এ দিনের বাজেট বক্তৃতায় রাজ্যে পর্যটন ক্ষেত্রকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত৷ বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ঝাড়গ্রামে ১৬০ একর জমির উপরে টাইগার সাফারি পার্ক গড়ে তোলা হবে৷

    অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, ঝাড়গ্রামের জঙ্গলমহল চিড়িয়াখানায় ১৬০ একর জমির উপরে নতুন এই টাইগার সাফারি পার্ক গড়ে তোলা হবে৷ এই টাইগার সাফারি পার্ক তৈরি করতে বাজেটে ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷

    ঝাড়গ্রামের ধবনী বিটের অন্তর্গত কৃষ্ণনগর মৌজার ডিয়ার পার্কের ১৬০ একর জঙ্গলে এই আধুনিক মানের ‘টাইগার সাফারি’ গড়ে তোলা হবে। এটি জায়গাটি বর্তমান জঙ্গলমহল চিড়িয়াখানার বিপরীতেই অবস্থিত।

    এই প্রকল্প চালু হলে স্বাভাবিকভাবেই ঝাড়গ্রামে পর্যটকদের আনাগোনা বহুগুনে বেড়ে যাবে। এর ফলে স্থানীয় হোটেল, হোমস্টে, গাড়িচালক, গাইড এবং ছোট ব্যবসায়ীদের রোজগার বাড়বে। জঙ্গলমহলের অর্থনীতিতে এটি একটি বড়সড় ইতিবাচক পরিবর্তন আনবে।

    সাফারির রক্ষণাবেক্ষণ, টিকিট কাউন্টার থেকে শুরু করে পর্যটনকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে যার ফলে খুশি সকলে।

    তৃণমূল সরকারের আমলে শিলিগুড়ির অদূরে গড়ে তোলা হয় বেঙ্গল সাফারি পার্ক৷ সেখানেও উন্মুক্ত পরিবেশে বাঘ সহ অন্যান্য প্রাণীদের দেখার জন্য সাফারির ব্যবস্থা রয়েছে৷ পর্যটকদের মধ্যে গত কয়েক বছরে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে বেঙ্গল সাফারি পার্ক৷ এবার দক্ষিণবঙ্গেও সেই একই অভিজ্ঞতা পাবেন পর্যটকরা৷
  • Link to this news (News18 বাংলা)