• মদের দোকান নিয়ে বাজেটে বড় ঘোষণা, লাইসেন্স পেতে হলে মানতেই হবে যে নিয়ম...
    এই সময় | ২২ জুন ২০২৬
  • স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে কোনও মদের দোকান চলবে না। বাজেটে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। সোমবার পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হলো। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মস্থানের এক কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হতে হবে ৫০০ মিটার।

    প্রথম বাজেটেই একের পরে এক চমক রেখেছে শুভেন্দু অধিকারীর সরকার। ডিএ থেকে নিয়োগ, স্বাস্থ্য থেকে শিক্ষা, প্যারাটিচারদের সাম্মানিক থেকে যুবদের ভাতা— সব ক্ষেত্রেই বড় ঘোষণা করেছে সরকার। বড় ঘোষণা মদের দোকান নিয়েও।

    সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মদের দোকানের ক্ষেত্রে অতীতে এক কিলোমিটার ছিল। কোন কারণে ৫০০ হয়েছিল আমি তার মধ্যে যাব না। এটা নিঃসন্দেহে ওয়েলকাম স্টেপ।’

  • Link to this news (এই সময়)