Big Breaking: রেজ়োলিউশন তৈরি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হলো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। সোমবার বিকালে বিষয়টি সামনে এসেছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে নতুন কর্মসমিতি তৈরি করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, তৃণমূলের ওই শিবির এ বার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিয়েছে। নতুন চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। ১১ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে।
নিউটাউনের একটি হোটেলে সোমবার বিকেলে বিশেষ বৈঠকে করেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী বিধায়করা। মনে করা হচ্ছে, আইনি জটিলতা কাটিয়ে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক ইত্যাদি বিভিন্ন পদে নাম ঘোষণা করা হতে পারে। নতুন এগজ়িকিউটিভ কমিটি তৈরি হয়েছে।
তৃণমূলের ঋতব্রত গোষ্ঠীর নতুন জাতীয় কর্মসমিতি:
এই নতুন জাতীয় কর্মসমিতিতে ১০ জনের নাম রাখা হয়েছে, সেখানে রয়েছেন
১. অরূপ রায়
২. ফিরহাদ হাকিম
৩. অরূপ বিশ্বাস
৪. সাবিনা ইয়াসমিন
৫. সন্দীপন সাহা
৬. রথীন ঘোষ
৭. বিপ্লব মিত্র
৮. ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
৯. আখরুজ্জামান
১০. কাজল শেখ