নতুন সেতু বাংলায়! আর চিন্তা নেই, জুড়ে যাবে দুই জেলা
আজকাল | ২৩ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সোমবারের রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প, জেলায় মেট্রো, কর্মসংস্থান, রাজ্যজুড়ে শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
এর পাশাপাশি, রাজ্যের দুই জেলায় দুটি সেতু তৈরির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে একটি সেতু তৈরি হবে নদিয়ায় এবং একটি তৈরি হবে বীরভূমে।
অর্থমন্ত্রী জানান, কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেন তিনি।
জানান, এই সেতু তৈরি হলে এর মাধ্যমে এই অঞ্চলের ব্যাবসাবাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এমনকী, যাতায়াতের সময় কমিয়ে এই অঞ্চলের পণ্য এবং যাত্রী চলাচলের একটি স্থায়ী এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করবে।
তাছাড়াও, বীরভূম জেলায় ৮০০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে Right Bank Main Canal (RBMC) ও Left Bank Main Canal (LBMC)-র উপর চার লেন ব্রিজ-সহ NH-14-এ ময়ূরাক্ষী নদীর উপর একটি চার লেনবিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে।
তিনি জানান, এই সেতুটি যানজট কমিয়ে নিউটাউনের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। করিডোরটিতে ব়্যাম্প, এলিভেটেড পার্কিং বেসের পাশাপাশি সিসিটিভি নজরদারিরও ব্যবস্থা থাকবে।