• মমতাকে সরিয়ে নতুন তৃণমূল ঋতব্রতর! বিরাট সিদ্ধান্ত
    আজকাল | ২৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন কংগ্রেস ভেঙে। তৃণমূল কংগ্রেস ভেঙে, এবার নতুন তৃণমূল, টিম ঋতব্রত। ওই বৈঠকে, এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হল মমতা ব্যানার্জিকে। 

    সূত্রের খবর, সোম বিকেলে, জোড়াফুল প্রতীককে সামনে রেখে টিম ঋতব্রত যে বৈঠক করে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। নতুন ওয়ার্কিং কমিটিও গঠন করা হয়েছে বলে খবর সূত্রের। সেখানে সভাপতি করা হয়েছে অরূপ রায়কে। 

    এতদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন অভিষেক ব্যানার্জি, এবার ওই পদ থেকে অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করেছে ঋতব্রত ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, জল্পনা ছিল তেমনটাই। যদিও এই তথ্যের নিশ্চয়তা মেলেনি এখনও।  

    জানা গিয়েছে, নতুন কমিটি গঠন করা  হয়েছে ৩০ জনকে নিয়ে। সাধারণ সম্পাদক পদে থাকছেন- জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন। ভাইস চেয়ারম্যান হয়েছেন-ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ। আখরুজ্জামান খান হয়েছেন কোষাধ্যক্ষ। 
  • Link to this news (আজকাল)