বাংলার পর্যটনের উন্নয়নে মাস্টার প্ল্যান, পাহাড়-সমুদ্র-নদী-জঙ্গল সংস্কৃতির মিশেলে উন্নয়নের ভাবনা
News18 বাংলা | ২৩ জুন ২০২৬
বাংলা মানে মিনি ইন্ডিয়া। পাহাড়,সমুদ্র,নদী,জঙ্গল। সবই আছে। ইতিহাসের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে হাজারো মন্দির। বদলের বাংলায় এবার পর্যটনে মাস্টার প্ল্যান। দার্জিলিং থেকে সুন্দরবন। পুরুলিয়া থেকে বীরভূম। রাজ্য বাজেটে নজর পর্যটনে।
পর্যটনে মাস্টার প্ল্যান:
বাংলার মনেপ্রাণে বেড়ানো। ঘুরে বেড়ানোর আনন্দ। আর উৎসব। বারোমাসে তেরো পার্বণ। সবথেকে বড় পার্বণ। দুর্গোৎসব। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে এবার এই পর্যটন আর উৎসবের মিশেলেই বিশেষ মাস্টার প্ল্যান। পর্যটন-অর্থনীতিকে মজবুত করতে মাস্টার প্ল্যান। দুর্গাপুজো মানে উৎসব। দুর্গাপুজো মানে অর্থনীতিও। রাজ্য বাজেটে এবার দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটনে ব্র্যান্ডিং তৈরি হচ্ছে।
আরও পড়ুন– ‘রাজ্যের বাজেটে পরিকাঠামো নির্মাণে কত টাকা বরাদ্দ তার উল্লেখ নেই…’, মন্তব্য ঋতব্রতর
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের মতে, ‘‘দুর্গাপুজো হল বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপুজো বিশ্বজনীন উৎসব। বাংলার চিরন্তন আবেগ। আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব। আমি একটি সর্বাঙ্গীন পরিকল্পনা তৈরি করে হেরিটেজ কমিটি গড়ার প্রস্তাব রাখছি।একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে ৷ ধর্মীয় পর্যটনকে সহজ করে তুলতে রাজ্যে তৈরি হবে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট। শক্তিপীঠ বলতেই প্রথমেই আসে বীরভূমের নাম।’’
বাজেটে-শক্তিপীঠ সার্কিট:
ভক্তি আন্দোলনের মাটি নবদ্বীপ। তারই রূপকার শ্রীচৈতন্য মহাপ্রভু। এবার তৈরি হবে চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট।
আরও পড়ুন- হিমাচল প্রদেশের সচিবালয়ের মহিলা কর্মীকে খুন ! ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
দার্জিলিংকে ঘিরে তৈরি হবে হেরিটেজ ট্যুরিসম হাব। ব্রিটিশ আমলের চা বাংলোগুলিকে হেরিটেজ স্বীকৃতি ৷ পাহাড় থেকে ডুয়ার্স, চা বাগান আর জঙ্গলে ঘেরা ডুয়ার্সও সেজে উঠবে নতুন সাজে ৷ সুন্দরবনকে নতুন করে সাজিয়ে তুলতে ট্যুরিজম মাস্টার প্ল্যান। রয়েছে ইকো ট্যুরিজমের ভাবনা ৷ পরিকল্পনায় পুরুলিয়াও। লালমাটির জেলাকে নিয়ে ইন্টিগ্রেটেড ট্যুরিজমের ভাবনা রয়েছে ৷ ঝাড়গ্রামে টাইগার সাফারি। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে একাধিক পরিকল্পনা রয়েছে। বাংলার বিখ্যাত মেলাগুলিকেও পর্যটন মানচিত্রে জুড়তে চায় নয়া সরকার ৷ তালিকায় তারকেশ্বর,বারুণী, রাস মেলার মতো একাধিক নাম রয়েছে ৷
বাংলার হৃদয়জুড়ে সংস্কৃতি। রবীন্দ্র-নজরুল আবেগ। নাটক, বাউলগান। লোকসংস্কৃতি।
বাজেটে-সংস্কৃতি:
বন্দেমাতরমের দেড়শো বছরে বিশেষ মিউজিয়াম ৷ রবীন্দ্র সংস্কৃতির প্রসারে টেগোর কালচারাল সেন্টার ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈত্রিক ভিটের সংস্কার ৷ জিরাটে তৈরি হবে তাঁর ১২৫ ফুটের মূর্তি ৷ বদলের সরকার। দিনবদলের বাজেট। পর্যটন আর সংস্কৃতির মিশেলে নতুন বাংলা গড়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম বাজেটে।