বারাসত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি বিল্ডিংয়ে উদ্ধার কন্ডোম, মদের বোতল
বর্তমান | ২৩ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার বারাসত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি বিল্ডিং থেকে উদ্ধার হল কন্ডোম ও মদের বোতল। বিভিন্ন ঘর থেকে মদের বোতল, সিগারেটের অবশিষ্টাংশও উদ্ধার হয়েছে। এনিয়ে এবিভিপির পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের হয়েছে।
বিধানসভা নির্বাচনের সময় ডিসি ও আরসি ছিল বারাসত গভর্নমেন্ট কলেজে। একাধিক বিল্ডিংয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকতেন। সম্প্রতি তাঁরা কলেজ ছাড়েন। সোমবার বারাসত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি বিল্ডিং খোলা হয়। বিল্ডিংয়ের ছাদে গিয়েই চক্ষু চড়কগাছ সকলের। সেখানে বেঞ্চের নিচ থেকে কয়েকটি কন্ডোম সহ মদের বোতল উদ্ধার হয়। বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা।
এনিয়ে এবিভিপির সদস্য মৌমিতা বিশ্বাস বলেন, কলেজের মধ্যে কন্ডোম ও মদের বোতল উদ্ধার হয়েছে। কলেজের পরিবেশ নষ্ট করেছে তৃণমূল। আমরা থানায় অভিযোগ করেছি। এনিয়ে কলেজের প্রিন্সিপাল শান্তনু চক্রবর্তী বলেন, ভোটের আগে কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকত। তবে কী পাওয়া গিয়েছে, সেটা বলতে পারব না। এনিয়ে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ অবশ্য কোনও মন্তব্য করেনি। এদিকে, বসিরহাট কলেজে একাধিক ইস্যুতে সোমবার বিক্ষোভ দেখায় এবিভিপি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল টাকা তুলেছে। যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরা কেউ কলেজের নিয়মিত পড়ুয়া নন। ফলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং শিক্ষার পরিবেশও