কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাত জোড়া দোকান দেখে ক্ষুব্ধ মন্ত্রী। দোকানের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে বাড়তি জায়গায় দোকান এক্সটেনশন নয় বলে হুঁশিয়ারি মন্ত্রীর।
সোমবার যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরির তোড়জোড় চলছে ঠিক সেই সময় নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করে তার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে চেয়ারপার্সন হিসেবে তিনি সই করেছেন। ফলে তৃণমূলের নতুন ন্যাশনাল কমিটি কোনটা ? এই নিয়ে এবার লড়াই শুরু হবে নির্বাচন কমিশনে। জল গড়াতে পারে আদালত পর্যন্ত।
অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লে জেলায় প্লাস্টিক ও কার্বন তৈরির কারখানায় মঙ্গলবার সকালে আগুন লেগে দুই শ্রমিক ঝলসে মারা গিয়েছেন। কারখানায় আটকে পড়েছেন আরও দুই শ্রমিক। পুলিশ ও দমকল সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
সব্যসাচী দত্ত-ঘনিষ্ঠ নদীয়ার তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য বীণা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা। সোমবার রাতে নদিয়ার তেহট্টের নাজিরপুরের বাড়ি থেকে প্রায় তিন কেজির ওপরে সোনা উদ্ধার হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে।
লখনৌয়ের আলিগঞ্জ কোচিং সেন্টার ও কর্মাশিয়াল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের জন্য দুই সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে যোগী ইঞ্জিনিয়ার গৌরব কুমার, অনিল কুমার ও প্রমোদ কুমার এবং ফায়ার সেফটি অফিসার কমলেন্দ্র কুমার—এই চার আধিকারিককে সাময়িকভাবে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন।