• সব্যসাচীর কত সোনা? ঘনিষ্ঠ মহিলার বাড়িতে মাঝরাতে উদ্ধার কিলো কিলো গয়না
    আজ তক | ২৩ জুন ২০২৬
  • এবার সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ এক নেত্রী ও তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল আরও বিপুল পরিমাণ সোনা। ফের একবার তল্লাশি অভিযান চালিয়ে সাড়ে ৩ কিলো সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার রাতে এই রেড চলে নদিয়া জেলার তেহট্ট এলাকার করিমপুরে। সেখানেই সব্যসাচী ঘনিষ্ঠ ওই নেত্রীর শ্বশুরবাড়ি। এর আগে খোদ তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকেই কিলো কিলো সোনা উদ্ধার হয়েছিল বলে জানিয়েছে বিধাননগর পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ওই নেত্রীর  বাড়ি থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে।বর্তমানে যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। সোমবার রাত পৌনে ১২টা নাগাদ ওই বাড়িতে যায় বিধাননগর উত্তর এবং করিমপুর থানার পুলিশের একটি দল। ওই দলে ছিলেন ৭ জন পুলিশ আধিকারিক। ২১ জন পুলিশকর্মী গোটা বাড়ি ঘিরে ফেলেন। রাত সাড়ে ১২টা নাগাদ একটি লাল স্করপিও গাড়িতে করে সেখানে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে।

    সূত্র মারফত জানা যাচ্ছে, ওই মহিলা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক। যেখান থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে সেটি তাঁর শ্বশুরবাড়ি। তোলাবাজি সংক্রান্ত মামলায় এর আগে সব্যসাচী ঘনিষ্ঠ এই টিনাকে তলবও করেছিল পুলিশ। কিন্তু তিনি হাজিরা দেননি। যদিও এই বিষয়ে টিনার বক্তব্য জানা যায়নি। 

    গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তার পর তৃণমূল নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে আরও সাড়ে ৩ কিলো সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল।

     
  • Link to this news (আজ তক)