• আজ বাজেটের চতুর্থ দিন, রাজ্যপালের ভাষণের উপর আলোচনা
    দৈনিক স্টেটসম্যান | ২৩ জুন ২০২৬
  • আজ বাজেট অধিবেশনের চতুর্থ দিন। এদিন রাজ্যপাল আরএন রবির ভাষণের উপর আলোচনা হবে। আলোচনায় অংশ নেবেন শাসক বিজেপির বিধায়কেরা। তেমনই অংশ নেবেন বিরোধী শিবিরের বিধায়কেরাও। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস, সিপিএম এবং মমতাপন্থী তৃণমূল বিধায়কদের বক্তব্যের জন্য সময় বরাদ্দ করা হতে পারে।

    গতকাল বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী পুজো দিয়ে মিষ্টি মুখ করে বাজেট অধিবেশনে যোগ দেন।শিল্প থেকে কৃষি এবং বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে।

    তবে বর্তমান সরকার সাধারণ মানুষকে নিরাশ করেনি। দু’হাত ঢেলে বাজেট সাজানো হয়েছে। প্রতি ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পে যেমন বিনিয়োগের আশা জাগানো হয়েছে তেমনি কৃষি ক্ষেত্রেও কৃষকদের কথা মাথায় রেখে বার্ষিক ৩ হাজার

    টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে। পাঁচ জেলা, নতুন বিমান বন্দর থেকে অন্নপূর্ণা যোজনা বা স্বাস্থ্যখাতে নজর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এইমস থেকে ক্রীড়া বিশ্ববিদ্যালয় বা স্টেডিয়াম তৈরি হবে উত্তরে।  স্বভাবতাই খুশি সব মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)