• সিকিমে ভয়াবহ ধস, রংপো-রোরাথাং রাস্তা বন্ধ
    এই সময় | ২৩ জুন ২০২৬
  • সিকিমে ভয়াবহ ধস। রংপো-রোরাথাং রাস্তা বন্ধ। সূত্রের খবর, মঙ্গলবার সকালে এই ধস নামে। এই মুহূর্তে পর্যটকদের এই রাস্তা না ব্যবহার করার নির্দেশ দিয়েছে সিকিম প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের সতর্ক ভাবে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে যাতায়াতের পরামর্শ দিয়েছে প্রশাসন।

    সোমবার রাতে উত্তর সিকিমের মঙ্গনে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরে তিস্তার জল বেড়েছে অনেকটাই। মঙ্গলবার সকালে কালিম্পংয়ে তিস্তা বাজারে ন্যাশনাল হাইওয়ে জলের তলায় ছিল। যদিও দুপুরে জল নামতে শুরু করে। তবে তিস্তা বাজারের এই অবস্থার জেরে সকাল থেকেই প্রবল যানজট। গাড়ির চাকা কার্যত গড়াচ্ছেই না। বর্ষায় মরশুমে এমনটা যে চলবে, সে কথাও মানছেন স্থানীয় বাসিন্দারা।

    কিছু দিন আগেই ধসের জেরে ২০ মাইলের কাছে NH10 কার্যত স্তব্ধ হয়ে যায়। সিংথম থেকে রংপো যাওয়ার রাস্তায় চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। সিকিমে যাওয়ার জন্য এই রংপোর রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যানজট সেখানেও, রাস্তার দু’পাশে গাড়ির লাইন।

    ডুয়ার্সেও নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। তিস্তার জল বাড়ায় ময়নাগুড়ি এলাকাতেও অসংরক্ষিত এলাকাগুলিতে জল ঢুকে গিয়েছে।

  • Link to this news (এই সময়)