• ফিফা বিশ্বকাপ ২০২৬: মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্তিনা
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • সোমবার আরও একবার মেসি ম্যজিকের সাক্ষী থাকল ডালাস। তাঁর জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারাল আর্জেন্তিনা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষ স্থানে তারা। সেইসঙ্গে রাউন্ড অব ৩২-র টিকিট নিশ্চিত করল নীল-সাদা বাহিনী। সমান ম্যাচে ৩ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া।

    ২ ম্যাচে ৫ গোল। এবার বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসি। বস্তুত রেকর্ড এবং মেসি এখন সমার্থক। এদিন অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে গোল করে একসঙ্গে আরো দু’টি রেকর্ড গড়েন তিনি। ২৮ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৮টি। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৬ গোল করে এই রেকর্ড ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোসের দখলে।

    যদিও এদিন প্রথমার্ধে শুরুটা খুব ভালো করতে পারেনি আর্জেন্তিনা। ৯ মিনিটে পেনাল্টি মিস করেন মেসি। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণ জোরদার করে আর্জিন্তিনা। গোল করতে তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৮ মিনিটে মেসি ম্যাজিক! বাঁ প্রান্ত থেকে মেদিনার ক্রস আলমাদা ডামি করার আগে কেউ বুঝতে পারেননি, গোলে শটটি আসলে নেবেন মেসি! তাঁর বাঁ পায়ের শটের জবাব ছিল না অস্ট্রিয়া গোলকিপার আলেকজান্ডার শ্লাজারের।

    সংযোজিত সময়ে ৯৫ মিনিটে মেসির করা গোলে ২-০ জয় নিশ্চিত করে আর্জেন্তিনা।
  • Link to this news (বর্তমান)