• রেগে গিয়েই জোড়া গোল মেসির! রেকর্ড গড়ে আর্জেন্টিনা কিংবদন্তির স্বীকারোক্তি, ‘আমি ক্লান্ত’
    প্রতিদিন | ২৩ জুন ২০২৬
  • অবিশ্বাস্য, মায়াবী, জাদুকরী! লিওনেল মেসির জন্য সম্ভবত কোনও শব্দই যথেষ্ট নয়। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর এবার অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের নজির এখন আর্জেন্তিনীয় কিংবদন্তির নামে। ১৮ গোলে ভেঙে দিয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোজের রেকর্ড। ম্যাচের পর মেসি ফাঁস করলেন, জোড়া গোলের আগে প্রচণ্ড রেগে গিয়েছিলেন। আর নিজের নজির ভাঙা নিয়ে কী বললেন ক্লোজে?

    ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন মেসি। পেনাল্টি কিকটা নিলেন বিশ্রীভাবে। বল টার্গেটেও রাখতে পারেননি। কিন্তু সেটার ক্ষতিপূরণ করলেন জোড়া গোলে। ম্যাচের ৩৮ মিনিটে বাঁপ্রান্ত থেকে আসা মাইনাসকে স্বভাবসিদ্ধ নিখুঁত দক্ষতায় জালে জড়ান মেসি। এই গোল বহুবার করেছেন, তবু তাতেও একই রকম মুগ্ধতা ভক্তদের চোখে। দ্বিতীয় গোলটি এল ম্যাচের একেবারে শেষের দিকে। অস্ট্রিয়া ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জালে বল জড়িয়ে দেন।

    তবে ম্যাচের পর নিজের রেকর্ড নয়। মেসির মুখে শোনা গেল দুটো বিষয় নিয়ে কথা। এক- পেনাল্টি মিসের পর রেগে গিয়েছিলেন। দুই- দল নকআউটে গিয়েছে৷ সেটাই আসল। ২ ম্যাচে ৫ গোল করা মহাতারকা বলেন, “সমর্থকরা খুশি। তাদের আরও আনন্দ দিতে চাই। পেনাল্টি মিসের পর নিজের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলাম। সৌভাগ্য যে, সেই ভুল শোধরাতে পেরেছি। বিশ্বকাপের সব ম্যাচই কঠিন। জিতে পরের পর্বে যোগ্যতা অর্জন করতে পেরেছি, সেটাই গুরুত্বপূর্ণ। আমাদের গোটা দল একসঙ্গে আনন্দ করি, হইচই করি।” তাঁকে জিজ্ঞেস করা হয়, ১৮টা গোলের মধ্যে কোনটা বেশি প্রিয়? মেসি বলেন, “আমি এখন খুব ক্লান্ত। আগের গোলগুলো মনে করার মতো শক্তি নেই।”

    এর আগে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের নজির ছিল জার্মানির মিরোস্লাভ কোজের নামে। তিনি করেছিলেন ১৬টি গোল। মেসি সেই রেকর্ড ভেঙে দিলেও উচ্ছ্বসিত জার্মানির প্রাক্তন ফুটবলার। তিনি বলেন, “আমি সবসময় বলি, মেসির কোনও তুলনা নেই। আমার কাছে মেসি সর্বকালের সেরা। অভিনন্দন, চ্যাম্পিয়ন।” অন্যদিকে মেসি-ম্যানিয়ায় আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। তাঁর স্বীকারোক্তি, “মেসিরই সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তকমা প্রাপ্য। ৩৮ বছর বয়সে আমি খেলা ছেড়ে দিয়েছিলাম। আমার তখন ১২০ কিলো ওজন হয়ে গিয়েছিল।”
  • Link to this news (প্রতিদিন)