• এ তো যেন ‘সোনার খনি’ ! সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে মিলল কেজি কেজি সোনা
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • সব্যসাচী ঘনিষ্ঠর বাড়িতে ‘সোনার খনি’ ! সব্যসাচীর পর তাঁর ঘনিষ্ঠর বাড়িতেও মিলল প্রচুর পরিমাণে সোনা। মোট ৪ কোটি ৩৯ লক্ষ টাকার সোনা উদ্ধার পুলিশের। সব্যসাচীকে জেরায় টিনা ভৌমিক সাহার হদিশ পায় পুলিশ। টিনার বাড়িতে পাওয়া যায় ৩ কেজি সোনা।

    তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার নাম জানতে পারে পুলিশ বলে সূত্রের খবর। এরপর সোমবার রাতে নদিয়ার নজিরপুরে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অপর একটি দল নাজিরপুরের পার্শ্ববর্তী কিশোরপুরে নেত্রীর বাবার বাড়িতেও অভিযান চালায়। রাত ২ টো থেকে ভোর ৫ টি পর্যন্ত তল্লাশি চালিয়ে দুটি বাড়ি থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম সোনা উদ্ধার হয় বলে জানা গিয়েছে। যদিও টিনা ভৌমিক সাহা ও তাঁর স্বামী সেসময়ে বাড়িতে ছিলেন না।

    আরও পড়ুন– শিল্পবান্ধব বাজেট, শিল্প চায় বাংলা, ব্যবসাকে সিন্ডিকেট-মুক্ত করতে আইন! শিল্পের জন্য সহজেই মিলবে জমি

    নদিয়ার জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহা। টিনা ও তাঁর বাবার বাড়িতে এদিন তল্লাশি চালায় পুলিশ। দুই বাড়ি মিলিয়ে মোট ৩ কেজি সোনা উদ্ধার হয়। 

    আরও পড়ুন– বিহারের গ্রাম ‘ইংলিশ’— এখানে গোটা গ্রামজুড়ে বাস করেন একই পরিবারের মানুষ, ব্রিটিশ আমলে ৫১ বিঘা জমির উপর গড়ে উঠেছিল এই বসতি

    গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তার পর তৃণমূল নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজির সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন যে, তোলাবাজির টাকা দিয়ে সোনা কিনে রাখতেন সব্যসাচী। টিনার বাবা কাঞ্চন নাজিরপুর বাজারে একটি কাপড়ের দোকান চালান বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, এই বিপুল সোনার মালিক টিনা।
  • Link to this news (News18 বাংলা)