• লরির মুখে পড়ে তুবড়ে গেল স্কুল বাস! কান্দিতে পথ দুর্ঘটনায় আহত ৯ স্কুল পড়ুয়া
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • মুর্শিদাবাদ জেলার কান্দিতে স্কুল বাস ও লরি মুখোমুখি সংঘর্ষ আহত হল ৯ স্কুল পড়ুয়া। এছাড়াও গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি বড়ঞাঁ রাজ্যে সড়কের উপরে ঘোষ বাটি এলাকায়। জানা গিয়েছে, সোমবার দুপুরে কান্দির ঘনশ্যামপুরের বেসরকারি হাসপাতালের একটি স্কুল বাস গাড়ি অতিদ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, ঘোষ বাটি এলাকায় স্কুল বাস নিয়ে দ্রুত গতিতে চালানোর কারণে সোজা গিয়ে লরিতে ধাক্কা মারে। গুরুতর আহত হন ৯ জন স্কুল পড়ুয়া ও একজন গাড়ির চালক।

    এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসা করানোর জন্য। কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক আছে বলেই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, প্রায় দিন স্কুল বাস নিয়ে অতি দ্রুত গতিতে চালিয়ে যায় রাস্তা দিয়েই। আজকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় এবং আহত হন স্কুল পড়ুয়ারা।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ঘাতক লরিকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্কুলবাসকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর যানজট তৈরি হয় রাজ্যে সড়কে। আহত শিশুদের নাম ফাইসাল সেখ, মিজান সেখ, তামান্না সুলতানা, আসনা সুলতানা, আয়াত খাতুন, এছড়াও আহত হয়েছেন গাড়ির চালক উৎপল মণ্ডল।

    বর্তমানে চালক সহ বেশ কিছু ছাত্র ছাত্রীরা ভর্তি আছেন কান্দি মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে হাসপাতালে।  আহতের অভিভাবকরা জানিয়েছেন, নিত্যদিন স্কুলে বাসে করেই স্কুলে যাতায়াত করা হয়। আজকেও স্কুল করে বাড়ি ফিরছিল পড়ুয়ারা। বাসে করে সকলেই বাড়ি ফেরে। সকলের বাড়ি বড়ঞাঁ থানা এলাকায়।

    তবে এবার গাড়ির চালকের দ্রুত গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর আগেও একবার টোটো দুর্ঘটনায় আহত হয়েছিলেন বেশ কিছু স্কুল পড়ুয়া। ফের আবারও ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা। আজকে এই দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ছুটে আসেন হাসপাতালে।
  • Link to this news (News18 বাংলা)