• মামার বাড়িতে এসে মর্মান্তিক পরিণতি! হাবড়ায় ৯ বছরের বালকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার হাসপাতাল চত্বর
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • : রোগী মৃত্যু ঘিরে চিকিৎসা গাফিলতির অভিযোগ, উত্তাল হাবড়া হাসপাতাল। চিকিৎসার গাফলতির অভিযোগ তুলে মৃতের বাড়ির লোক ও প্রতিবেশীরা হাসপাতালে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। কয়েকদিন আগেই নবনির্বাচিত হাবরার বিধায়ক দেবদাস মণ্ডল হাবরা হাসপাতাল পরিদর্শন করে উন্নত চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছিলেন। এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনুরাগ মিস্ত্রি। নয় বছরের ওই বালক গত ১৯ জুন জামাই ষষ্ঠী উপলক্ষে মসলন্দপুরের ঘোষপাড়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার রাতে আচমকা সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকেরা প্রথমে দক্ষিণ চাতরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। শিশু শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

    মৃত শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে। মৃত শিশুর বাবা গোপাল মিস্ত্রি জানান, সুস্থ ছেলেকে বিনা চিকিৎসায় এইভাবে মেরে ফেলা হল। আর যেন কারও কোল খালি না হয়।” রোগীর পরিবারের তরফ থেকে রেফার করে দেওয়ার কথাও বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু সে বিষয়ে কান দেয়নি চিকিৎসকরা বলেও অভিযোগ। ছেলেকে হারিয়ে এখন তাই বিচার চাইছেন এই অসহায় বাবা। মৃত শিশুর পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
  • Link to this news (News18 বাংলা)