• হঠাৎ বিধানসভায় জ্যোতিপ্রিয়, ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ, তিনিও কি মমতার হাত ছাড়ছেন?
    এই সময় | ২৩ জুন ২০২৬
  • তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এ বার কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি ছেড়ে ঋতব্রত-বৃত্তে ঢুকতে চাইছেন? মঙ্গলবার আচমকাই তাঁকে বিধানসভায় দেখার পরে জোর জল্পনা শুরু হয়েছে। এ দিন তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন বলে খবর।

    গত ১৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠান হাবড়ার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানান, তিনি সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সেই চিঠি পাঠান। তার ঠিক পাঁচ দিনের মাথায় তাঁকে দেখা যায় বিধানসভায়।

    যদিও সংবাদমাধ্যমে জ্যোতিপ্রিয় জানান, বিধানসভায় তাঁর পরিচিত অনেক বিধায়কের সঙ্গেই দেখা হয়েছে। চন্দ্রনাথ সিনহা, কাজল শেখদের নাম করেন তিনি। কিন্তু বিধানসভায় আসার কারণ কী? জ্যোতিপ্রিয় জানান, তাঁর পেনশন সংক্রান্ত কাগজের জন্য এসেছেন। মেডিক্যাল বিলে সই করতে এসেছেন। জ্যোতিপ্রিয় বলেন, ‘ভাববেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আমি দলে যোগ দিলাম।’

    তবে ঋতব্রতর সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জ্যোতিপ্রিয় কোনও মন্তব্য করতে চাননি। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা ইতিমধ্যেই লবি বদলে ঋতব্রতদের শিবিরে।

  • Link to this news (এই সময়)