• 'কালীঘাট তৃণমূল'কে শুভেন্দু বললেন, 'কথা দিলাম...'
    আজকাল | ২৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা সরগরম মঙ্গলে। সোমে বাজেট পেশের পর, মঙ্গলবার রাজ্যপালের বক্তব্যের আলোচনায় বক্তব্য পেশ করেন বিধায়করা। কুণাল ঘোষ  থেক ঋতব্রত ব্যানার্জি, তৃণমূলের দুই গোষ্ঠীর বিধায়কেরাও বক্তব্য পেশ করেন। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে, বিধানসভা এবং বিধায়কদের ওয়াক আউটের ঘটনাও ঘটল। শুভেন্দু অধিকারী যখন ক্রমাগত মমতা ব্যানার্জি, তাঁর জমানা নিয়ে ক্রমাগত কটাক্ষ করছিলেন, তখনই আচমকা আসন থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঋতব্রত-গোষ্ঠীর বিধায়করা। স্পিকার বারবার মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করতে দেওয়ার অনুরোধ জানালেও, বিক্ষোভ থামেনি। 

    এর পরেই মুখ্যমন্ত্রী বলেন 'পালান, পালান। শুনতে খারাপ লাগছে। পালান', তারপরেই তিনই বলেন, 'তাহলে বুঝলেন কালীঘাট তৃণমূল থেকে গেল, আর আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল।' 

    অন্যদিকে এসবের মাঝেই ফের কুণাল ঘোষ বলে ওঠেন, মুখ্যমন্ত্রীর গৃহীত অ্যাকশনের পূর্ণ সমর্থন রয়েছে। তারপরেই বলেন, 'কিন্তু যাঁরা যাঁরা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ থাকলে, একটাকে বাঁচতে দেবেন না।' ঋতব্রতর বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণান তিনই। কুণালের বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানান, 'মাত্র দেড় মাসে ২৮-এর মধ্যে ২০ সাংসদ নেই, ৮০-এর মধ্যে ৬২ বিধায়ক নেই। আরও কম হবে। আপনাদের এই দৈনদশার জন্য আমরা দায়ী নই।' সই জাল কাণ্ডে রিতব্রত-সন্দীপনের অভিযোগের প্রসঙ্গ মনে করিয়ে তাঁর সংযোজন, 'যদি ওঁদের বিরুদ্ধে কোনও চুরি-দুর্নীতি-ত্রিপল লুকিয়ে রাখা-অবৈধ সম্পত্তি করা, যদি কোনও তথ্য থাকে, লিখিত ভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব। কথা দিলাম। ' 

     কুণাল আবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, 'দুপুরের বক্তৃতার পর বিকেলে আরেকদফা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, সাধারণ রীতির বাইরে এসে ওঁর ভাষণের মধ্যেই আমাকে বলতে দিলেন। ভিডিওটি দিলাম। যে বা যারা ভাবছে তৃণমূল থেকে বিদ্রোহী সাজলে বহু অনিয়ম করেও তদন্ত থেকে বাঁচবে ( সবাই নন, কিছু ধান্দাবাজ); তাদের একটাকেও ছাড় পেতে দেওয়া হবে না।'

     
  • Link to this news (আজকাল)