• আরও রাস্তার নাম বদলানোর জন্য টিম তৈরি করলেন শুভেন্দু
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৬
  • পার্ক সার্কাসে সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল করে রাখা হয়েছে গোপাল মুখোপাধ্যায় রোড। সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে বিরোধীরাও সরব হয়েছে। আজ বিধানসভায় এই রাস্তার নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, সোহরাওয়ার্দিদের নাম থাকবে না। একই সঙ্গে রাস্তার নাম পরিবর্তন নিয়ে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সোহরাওয়ার্দির নাম পরিবর্তনের জন্য কলকাতা পৌরনি্গমের প্রশংসা করে ট্যুইট করেছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে আজ বিধানসভার বিরোধী দলনেতার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ আমি আপনাকে বলছি, কার নাম কে পরিবর্তন করেছেনব আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছি, কারণ আমিও যখন ৭ পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখি সোহরাওয়ার্দি অ্যাভিনিউ লেখা ছিল। সোহরাওয়ার্দির নাম থাকবে না। যদি মনে করেন, ডক্টর এপিজে আবদুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত, রাষ্ট্রভক্তকে সম্মান দেওয়ার প্রয়োজন রয়েছে, এমন কেউ থাকলে তথ্য দেবেন । মর্যাদা দেব। সোহরাওয়ার্দির নাম কেন থাকবে?’

    বুঝিয়ে দিয়েছেন মোগল পাঠানদের নাম এই শহর কলকাতার বুকে থাকবে না। তবে এও জানিয়েছেন বিদেশি ভগিনী নিবেদিতার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনার প্রস্তাব গ্রহণ করে, পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়ণের জন্য একটি কমিটির নেতৃত্ব দেবেন। আপনাদের যা প্রস্তাব রয়েছে, সেখানে দেবেন। আমরা সেই রাস্তাতেই চলব।‘

    যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ‘হুসেন সোহরাওয়ার্দিকে সমর্থনের কোন প্রশ্ন ওঠে না। কিন্তু ইতিহাসের ছাত্র হিসেবে বলতে হয় সোহরাওয়ার্দি অ্যাভিনিউ রাস্তার নাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসান সোহরাওয়ার্দির নামে হয়নি। রাস্তার নামকরণ হয়েছিল তাঁর বাবা মৌলানা উবেইদুল্লাহ আল উবেইদি সোহরাওয়ার্দির নামে। কলকাতা পৌরনিগমের তৎকালীন দাপুটে কাউন্সিলর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাস্তার নাম প্রস্তাব করেছিলেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)