• রাজ্যে মাসিক বেতন দু'লক্ষ টাকা বেতনে নিয়োগ!
    আজকাল | ২৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সরকারি চাকরির স্বপ্ন এ বার পূরণ হতে চলেছে। রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে এই মর্মে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    কোন পদে নিয়োগ?

    প্রতিষ্ঠানে ইনফরমেশন টেকনোলজি হেড, চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার সিকিউরিটি পদে কর্মী নিয়োগ করা হবে।

    শূন্যপদ

    সব মিলিয়ে মোট তিনটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

    পারিশ্রমিক

    পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হতে পারে মাসে ৫০,০০০ বা ৭০,০০০ টাকা। আবার ইনফরমেশন টেকনোলজি হেড পদের জন্য মাসিক বেতনকাঠামো ১, ৪৭,৩০০ থেকে ২,০৪,৫০০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতে ভাতাও মিলবে।

     পোস্টিং

    কলকাতা এবং বহরপুরে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে।

    শিক্ষাগত যোগ্যতা

    প্রতি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন পেশাগত অভিজ্ঞতাও। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

    বয়ঃসীমা

    পদ অনুযায়ী প্রার্থীদের বয়সের উর্ধ্‌বসীমা ৫৫, ৬২ বা ৬৬ বছর। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়।

    যোগ্যতা যাচাই

    প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সল্টলেকের বিদ্যুত ভবনেই হবে ইন্টারভিউ।

    আবেদন প্রক্রিয়া

    প্রার্থীরা সংস্থার ওয়েবসাইট https://www.wbsetcl.in/ থেকে আবেদনপত্র ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। -

    আবেদনের সময়সীমা

    আবেদনের শেষ দিন আগামী ৩০ জুন।

     
  • Link to this news (আজকাল)