• Breaking News Live: তমান্না খুনে গ্রেপ্তার আরও ২
    এই সময় | ২৪ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরেই তমান্না খুনের অভিযোগে গ্রেপ্তার আরও ২ জন। ২৪ জনের নামে অভিযোগ দায়ের হলেও অধরা ছিলেন ১৩ জন। তার মধ্যে আরও ২ জনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল পুলিশ।

    নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদুর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কাঞ্চনপুর এলাকায়। ধৃত দাদুর নাম মফিজুল ইসলাম। বয়স ৫২ বছর। বাড়ি মহিষাদল থানার কাঞ্চনপুরে। রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিষাদল থানার পুলিশ।

    স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবরে পৌঁছলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবীন্দ্র সরোবরে খেলার জায়গা বন্ধের অভিযোগ পেয়েই তৎপর পুরমন্ত্রী। স্বচ্ছতা খতিয়ে দেখার পাশাপাশি এই অভিযোগও খতিয়ে দেখছেন তিনি।

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোটি কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন হিরে ব্যবসায়ী নীরব মোদী। ঘাঁটি গেড়েছেন লন্ডনে। এখনও দেশে ফেরানো সম্ভব হয়নি তাঁকে। এর মধ্যেই অন্য একটি মামলায় বড় ধাক্কা খেলেন তিনি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার শোধ করতে হবে বলে নীরব মোদীকে নির্দেশ দিল লন্ডনের আদালত।

    মুম্বইয়ে বর্ষার দাপট আরও তীব্র। টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা, যার জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। তবে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের পর থেকেই ফের সক্রিয় হবে বৃষ্টি এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    লখনৌয়ের আলিগঞ্জের কোচিং সেন্টারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু। ঘটনায় একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠে এসেছে। এর পরেই রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন কোচিংয়ে অগ্নি নিরাপত্তাবিধি খতিয়ে দেখতে হানা দিয়েছেন আধিকারিকরা। যে কোচিং সেন্টার নিয়ম মানেনি, সেগুলি সিল করে দেওয়া হচ্ছে।

  • Link to this news (এই সময়)