• অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৬
  • ডিজে বাজানো নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলায় অভিষেকের কণ্ঠস্বের নমুনা সংগ্রহ করার অনুমতি দিল আদালত। তদন্তকারী সংস্থা সিআইডিকে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের প্রয়োজনে অভিষেকেরর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য মঙ্গলবার বিধাননগর আদালতে আবেদন জানায় সিআইডি।

    ম্যাজিস্ট্রেট সেই আবেদন মঞ্জুর করেন। ২০ জুন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা বলা হয়েছে। কোর্টের নির্দেশ, ওই দিন বিধাননগর আদালতে গিয়ে অভিষেককে তাঁর কণ্ঠস্বর নমুনা রেকর্ড করতে হবে। সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবংফরেন্সিক বিশেষজ্ঞরা। এই মামলায় ইতিমধ্যেই সিআইডি সদর দপ্তরে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল সাংসদকে।

    বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে ডিজে নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ মে ভোটের ফল প্রকাশ করার কথা ঘোষণা করা হয়েছিল। অভিষেক নিজের নির্বাচনী প্রচারে গিয়ে ৪ তারিখ ১২টার পর দেখে নেওয়া হবে বলে মন্তব্য করতে শোনা যায়। তাঁর এই কথা উসকানিমূলক বলে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার অভিষেকের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)