• পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করল বায়ুসেনা
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের সময় ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একাধিকবার এমনটাই দাবি করেছে পাকিস্তান। যদিও বারবার তা নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ভারতীয় বায়ুসেনার একটি সরকারি নথি। সেখানে বর্তমানে পরিষেবায় থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের অন্তর্বর্তীকালীন সহায়তার ব্যবস্থা করার আরজি জানানো হয়েছে। অর্থাৎ ইসলামাবাদের দাবি যে ভুল ছিল, তা ফের একবার প্রমাণিত হল। ফের মুখ পুড়ল শাহবাজ শরিফ প্রশাসনের। চলতি মাসে রিকোয়েস্ট ফর প্রোপোজাল দিয়েছে বায়ুসেনার সদর দপ্তর। সেখানে ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য পাঁচমাসের ব্রিজ-সাপোর্ট প্যাকেজ বা অন্তর্বর্তী সহায়তার বিষয়ে দরপত্র আহ্বান করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)