• শিশুকে যৌন হেনস্তার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত পুলিশ
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: সাড়ে তিন বছরের শিশুর উপর যৌন হেনস্তার ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করতে গিয়ে উত্তাল মহিষাদল। মঙ্গলবার গভীর রাতের ঘটনা। দুই পুলিশ কর্মী জখম। একজনেকে ভোজালির কোপ বসানো হয়েছে। আরেকজনের মাথায় গুরুতর চোট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ সুপারকে ফোন করে কঠোর ব্যবস্থার নির্দেশ নেন। রাতেই অভিযুক্ত শেখ মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি মহিষাদলের কাঞ্চনপুরে।

    জানা গিয়েছে, কাঞ্চনপুরের মফিজুলের একটি সাইকেল সারানোর দোকান আছে ১১৬নম্বর জাতীয় সড়কে কাঁকুড়দা বাসস্টপেজে। সেখানেই একটি দোকান চালান কাপাসএরিয়ার এক দম্পতি। তাদের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে প্রায়ই চকোলেট, বিস্কুট খাওয়ার জন্য নিজের দোকানে ডেকে নিত মফিজুল। মঙ্গলবার রাত সাড়ে ৮টা খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতর ডেকে মফিজুল ওই শিশুর সঙ্গে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। রাত সাড়ে ৯টা নাগাদ ওই শিশু বাবা-মায়ের দোকানে যায়। তারপরই বিষয়টি জানা যায়। তাকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ওই শিশুর মা রাতে মফিজুলের বিরুদ্ধে থানায় এফআইআর করেন। তাকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার হামলার মুখে পড়ে পুলিশ। মফিজুল দলদল নিয়ে অস্ত্রশস্ত্র সমেত পুলিশকে বাধা দেয়। এনিয়ে প্রবল উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিজেপির লোকজনও জড়ো হন। অনেক রাতে অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ অফিসার প্রমুখ ঘটনাস্থলে যান। এরপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মফিজুলকে।

     
  • Link to this news (বর্তমান)