নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্কসার্কাসের সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড নামকরণ করা হয়েছে। যা নিয়ে তৈরি হয়ছে বিতর্ক। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠছে। মঙ্গলবার রাজ্য বাজেটের জবাবী ভাষণে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি, বিভিন্ন রাস্তার নামকরণের জন্য নতুন ‘রোড রি-নেইমিং কমিটি’ তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, আমি সেভেন পয়েন্ট দিয়ে যাতায়াত করার সময় সুরাবর্দি অ্যাভিনিউ লেখা দেখেছিলাম। কিন্তু আমার বক্তব্য, সুরাবর্দি নাম থাকবে না। কেউ যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোনো প্রকৃত দেশভক্তকে সম্মান দেওয়ার দরকার আছে, তথ্য দেবেন, যথাযথ মর্যাদা দেব। তবে এটাও জানিয়ে দিচ্ছি, এই কলকাতায় মুঘল-পাঠানদের নাম থাকবে না। স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে রাস্তার নামকরণ মূল্যায়নের কমিটি ঘোষণা করছি। যার যা প্রস্তাব সেখানেই দেবেন।