নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্নে অর্থ দপ্তরে মিষ্টি বিলি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজে মিষ্টির প্যাকেট হাতে অর্থ দপ্তরের অফিসে যান তিনি। জানা গিয়েছে, প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। সেজন্যই দপ্তরে গিয়ে আধিকারিক-কর্মীদের মিষ্টিমুখ করিয়েছেন তিনি।