নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল মাছের খাবারের একটি গোডাউন। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বামুনিয়া এলাকায়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুরো পুড়ে যায় ওই গোডাউন। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকালে বাসন্তী হাইওয়ে লাগোয়া বামুনিয়া এলাকায় একটি মাছের খাবারের গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয় লোকজন। বৃষ্টির আগে ঝোড়ো হওয়ায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে
হাত লাগান। কিন্তু লাভ হয়নি। দমকল ও পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে ওই গোডাউনে আগুন লেগে থাকতে পারে।-নিজস্ব চিত্র