• জর্ডনকে হারাল আলজেরিয়া
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • সান ফ্রান্সিসকো: বিশ্বকাপে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল আলজেরিয়া। সোমবার জর্ডনের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়ে তারা। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নক-আউটের আশা জিইয়ে রাখল জিদানের মাতৃভূমি। উল্লেখ্য, গ্রুপ জি থেকে ইতিমধ্যেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্তিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়া, দুই দলই একটি ম্যাচ জিতে তিন পয়েন্টে রয়েছে। ফলে গ্রুপের শেষ ম্যাচ উভয়ের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ী দল সরাসরি চলে যাবে নক-আউটে। পক্ষান্তরে, জোড়া হারে মেগা আসরে অভিষেকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হল জর্ডনের। তবে ৩৬ মিনিটে আল রাশদানের লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। ৩৩ মিনিট সেই ফারাক ধরে রেখেও শেষরক্ষা হয়নি। ৬৯ মিনিটে আলজেরিয়াকে সমতায় ফেরান নাদির বেনবুয়ালি। এরপর ৮২ মিনিটে জয় নিশ্চিত হয় আমিন গুয়েরির গোলে।
  • Link to this news (বর্তমান)